Posts

বিল্ডিং এ আগত লোড যেসব লোডগুলো অবশ্যই হিসাব করা উচিত

Image
বিল্ডিং এর  ডিজাইন করার অবশ্যই বিল্ডিং এ আগত লোড সম্পর্কে অবগত হতে হয়। যেসব লোডগুলো অবশ্যই হিসাব করা উচিত, সেগুলো নিয়েই আজকের আলোচনাঃ ১. ডেড লোডঃ কাঠামোর উপর স্থায়ীভাবেচাপানো লোডই হলো ডেড লোড। যেমন- ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি । কাঠামো, মালামালের আকার- আকৃতির মাধ্যমে এ লোডের হিসাব করা হয় । ২.লাইভ লোডঃ কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডই হলো সচল লোড । যেমন- লোকজন, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি । সঠিকভাবে এ লোডের হিসাব করা কঠিন । তাই বিল্ডিং কোড অনুযায়ী এসব লোড হিসাব করা হয় । ৩. উইন্ড লোড: কাঠামোর উপর বাতাসের যে গতিবেগ প্রভাবিত হয় তাই উন্ড লোড। ৪. মাটির চাপঃ কাঠামোর উপর মাটির চাপ অনুভুত হওয়া । ৫. পানির চাপঃ যখন কোন ভিত্তি পানি তলের নিচে অবস্থিত থাকে, তখন পানি ঐ ভিত্তিকে আনুভূমিক ও উর্দ্ধমুখী চাপ প্রয়োগ করে । এটাই পানির চাপ । ৬. ভূকম্পন লোডঃ ভূ-কম্পন জনিত কারনে সৃষ্ট বল সাধারনত ভিত্তিতে উলম্ব নিচের দিকে বা মোচড়ানোভাবে যে কোন দিকে কাজ করে । ৭. তুষার লোডঃ শীত প্রধান দেশে সমতল পৃষ্ঠে বা ছাদে প্রচন্ড বরফ পড়ে । তাই এসব দেশে এই লোডেরও...

জলছাদ কি ? কেন করবেন ? কিভাবে করবেন ... বিস্তারিত >>>>

# জলছাদ  : Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদের উপর চুন, সুরকি ও খোঁয়ার সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে। # প্রয়োজনীয়তাঃ বাড়ির ছাদের উপর বৃষ্টির পানি জমা হলে পানি চুইয়ে ছাদের রডকে মরিচা ধরাতে পারে এ জন্য জলছাদ দেয়া হয়।এছাড়াও >> ছাদ আর্দ্রতামুক্ত রাখা। >> রৌদ্রের তাপের হাত থেকে গৃহবাসীকে রক্ষা করা। >> প্রচন্ড রৌদ্রতাপে মূল ছাদকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা। # তৈরির_পদ্ধতিঃ জলছাদ নির্মাণের জন্য প্রথমে খোয়া, সুরকি ও চুন প্রয়োজমত মিশিয়ে নিতে হয়। ইটের খোয়া তৈরি করতে হয় যার মাপ ০.৫ ইঞ্চি পর্যন্ত। খোয়াগুলো প্রথমে ১ ফুট করে বিছিয়ে এর উপর আলাদাভাবে তৈরি করা চুন ও সুরকির মিশ্রণ মেশানো হয়। তারপর বেলচা দিয়ে উল্টে-পাল্টে মিশ্রনের উপাদানগুলোকে ভালোভাবে মেশানো হয়। এরপর পাইপ দিয়ে মিশ্রণের উপর প্রয়োজনীয় পানি দেয়া হয় এবং একই সাথে বেলচা দিয়ে উল্টে দিতে হয়। দৈনিক সকল বিকাল মোট দু’বার করে মসলা কাটার এ ব্যবস্থা ক্রমাগত পাঁচ বা সাত দিন করে মিশ্রণকে ...

আসুন ছাদে রডের পরিমাণ নির্ণয় করি

Image
আসুন ছাদে রডের পরিমাণ নির্ণয় করি... মনেকরি, ছাদের ক্ষেত্রফল 1000 বর্গফুট পুরত্ব ধরি 5" এবং ছাদে মোট কংক্রিটের 1% or 1.5% or 2% ধরা হয়.. !! আমরা 1.5% ধরি. . সূত্র হচ্ছে, ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক ওজন = উত্তর (কেজি). . সুতরাং, আমরা পাই, 1000×(5÷12)×(1.5÷100)×222 =1387.50 কেজি. এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে... 1.5% = (1.5÷100) আর, লোহার একক ওজন 222 kg/cft . সুতরাং 1000 sft ছাদ ঢালাইয়ে লোহা প্রয়োজন 1387.50 কেজি. .................

ফ্ল্যাট স্ল্যাব নিয়ে কিছু কথা

Image
ফ্ল্যাট_স্ল্যাব ফ্ল্যাট_স্ল্যাব বলতে কী বুঝায় ? ACI কোন অনুযায়ী ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের শর্ত কী কী ? যে সমস্ত স্ল্যাব কোন প্রকার বিম বা গার্ডারের উপর অবস্থান না করে সরাসরি কলামের উপর স্থাপন করা হয়, সে সমস্ত স্ল্যাবকে ফ্ল্যাট স্ল্যাব বলে । সাধারণত যে সমস্ত স্ল্যাব প্রায় বর্গাকৃতি এবং যার প্রস্থের মান অপেক্ষা দৈর্ঘের মান 1.33 গুন-এর বেশি হয় না, সে সমস্ত ক্ষেত্রে ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করা হয় ।

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর

Image
পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর: --------------------------------------------- ০১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?  উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।  ০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি? উ: ট্রিমি পাইপ ০৩। ট্রিমি পাইপের ডায়া কত? উ: ৬" থেকে ৭" ০৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে? উ: কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে। ০৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে? উ: প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে। ০৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত? উ: পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/ singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে। ০৭। ...

সাইট ইঞ্জিনিয়ারদের ভাইভা'র (বেসিক টেকনিক্যাল) প্রশ্ন ও উত্তর

Image
সাইট ইঞ্জিনিয়ারদের ভাইভা'র (বেসিক টেকনিক্যাল) প্রশ্ন ও উত্তর সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে কিছু বেসিক টেকনিক্যাল বিষয় মনে রাখা প্রয়োজন। নিম্নে তার কিছু উল্লেখ করা হলো। ১.এক গ্যালন পানির ওজন কত? উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি। ২.এক পাউন্ড সমান কত কেজি? উ: ০.৪৫ কেজি। ৩.১ ঘনমিটার কত ঘনফুট? উ: ৩৫.৩২ ঘনফুট। ৪.গাছ কাটার সময় কখন? উ: শীতকালে। ৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি? উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে। ৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন? উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন। ৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়? উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়। ৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি? উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। ৯.হার্ড বোর্ড কি? উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদ...

সিঁড়ি ‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী

Image
সিঁড়ি‬(Stair) সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী ইমারতের একতলা থেকে অপরতলায় নিরাপদে,অনায়াসে এবং দ্রুত গমনাগমনের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিড়ি বলে।রএটা একটি স্থায়ী কাঠামো। এ সিড়ি দালানের যে জায়গায় অবস্থান করে তাকে সিড়িঘর বলে। এটি ইমারতের এমন জায়গায় নির্মাণ করা উচিত যেন সহজে আলো-বাতাস পাওয়া যায়, ভবনের আবাসিকবৃন্দ স্বচ্ছন্দে প্রবেশ ও বের হতে পারে। বসতবাড়িতে সিড়ির প্রস্থ ৯০ সেমি. এবং পাবলিক ভবনের জন্য ১.৫-১.৮ মিটার হওয়া উচিত। আর ওঠা-নামার সুবিধার জন্য প্রতি ফ্লাইটে ১০-১২ টি ধাপ রাখা শ্রেয়।তবে ৩ টির কম ধাপ রাখা উচিত নয়। সিড়ির হেডরুম কমপক্ষে ২.১-২.৩ মিটার হওয়া উচিত। আর ল্যান্ডিং এর চওড়া ফ্লাইটের চওড়ার কম হওয়া উচিত নয়। বিভিন্ন প্রকার সিড়ির তালিকা: একমুখী সিড়ি, ডগ্-লেগড সিঁড়ি, ওপেন নিউয়েল সিড়ি , জিওমেট্রিক্যাল সিড়ি, বৃত্তাকার সিড়ি, বাইফারকেটেড সিড়ি সিঁড়ির ট্রেড ও রাইজারের মাঝে সম্পর্ক: বিভিন্ন বিল্ডিং কোড দ্বারা নির্ধারিত নিয়ম- কানুন মেনে সিড়ি স্ল্যাবের ট্রেড ও রাইজারের মান নির্ণয় করা হয়। যেহেতু স্ল্যাবের ঢাল সাধারণত ২৫ থেকে ৪০ ডিগ্রি...