Posts

মাটির বিয়ারিং ক্যাপাসিটি

Image
মাটির বিয়ারিং ক্যাপাসিটি # শেয়ার  করুন ----------------------------------------------------------- বিভিন্ন ধরণের মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা ভারবহন ক্ষমতা বিভিন্ন রকম। সয়েল টেষ্ট করে এই ক্ষমতা পাওয়া যায়। বাড়ি নির্মাণের জন্য ফাউন্ডেশনের জন্য এটা অনেক গুরুত্বপুর্ণ। বিভিন্ন তথ্য থেকে সাধারণভাবে মাটির ভারবহন ক্ষমতার চাট নিচে দেয়া হোল: . # পাথর →১২ টন / বর্গ ফুট অথবা →১২৯০ নিউটন / বর্গমিটার . # অত্যন্ত_ঘণ_স্যান্ডি_গ্রাভেল →১০ টন/বর্গফুট অথবা →১০৭৫ নিউটন /বর্গ মিটার . # পাতলা  গ্রাভেল, বালিকাময় গ্রাভেল, জমাট বালি, পাথুরে বালি, →৬৬৪৫ নিউটন/বর্গমিটার . # শুক্ত ,শুকনা, ঘণ কাদা →৫৫৩৭ নিউটন/বর্গমিটার . # মধ্যম  সাইজের বালি, অথবা ঘণ ছোট বালি → ৪৪৩০ নিউটন/বর্গমিটার . # লুজ  মাটি: → ২২১৫ নিউটন/বর্গমিটার . # শক্ত  কাদা : →১.৫ ১৬১ (পোস্টটি শেয়ার করুন ) বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং তথ্য পেতে সাথেই থাকুন ।

একটি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ

Image
একটি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ: ১। সীমানা নির্ধারন ২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক ৩। পাইলিং ক) পাইল পয়েন্ট সেন্টার করা খ) বোরিং করা গ) খাচা বাধা ঘ) ব্লক দেওয়া ঙ) ওয়েল্ডিং করা চ) খাচা ঢুকানো ছ) ঢালায় ৪। মাটি কাটা ৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন ৬। সোলিং, সিসি ঢালায় ৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায় ৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায় ৯। সাটারিং রড বাধায় সহ অন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায় ১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন ১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং ১২। বালি ভরাট ও কম্পেকশন ১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল ক) রড বাইন্ডিং খ) সাটারিং গ) সল চেক ঘ) ঢালায় ১৪। কলামে চট মোড়ানো, কিউরিং ১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ ক) সাটারিং খ) রড বাইন্ডিং গ) লেভেলিং ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক চ) ইলেকট্রিক পাইপ চেক ছ) ঢালায় জ) ছাদে পানি বেধে দেওয়া ১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল ক) রড বাইন্ডিং খ) সাটারিং গ) সল চেক ঘ) ঢালায় ১৭। কলামে চট মোড়ানো, কিউরিং ১৮। ফাস্ট ...

বিল্ডিং এ আগত লোড যেসব লোডগুলো অবশ্যই হিসাব করা উচিত

Image
বিল্ডিং এর  ডিজাইন করার অবশ্যই বিল্ডিং এ আগত লোড সম্পর্কে অবগত হতে হয়। যেসব লোডগুলো অবশ্যই হিসাব করা উচিত, সেগুলো নিয়েই আজকের আলোচনাঃ ১. ডেড লোডঃ কাঠামোর উপর স্থায়ীভাবেচাপানো লোডই হলো ডেড লোড। যেমন- ছাদ, বীম, দেয়াল, কলাম, স্থায়ী যন্ত্রপাতি ইত্যাদি । কাঠামো, মালামালের আকার- আকৃতির মাধ্যমে এ লোডের হিসাব করা হয় । ২.লাইভ লোডঃ কাঠামোর উপর অস্থায়ীভাবে চাপানো লোডই হলো সচল লোড । যেমন- লোকজন, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি । সঠিকভাবে এ লোডের হিসাব করা কঠিন । তাই বিল্ডিং কোড অনুযায়ী এসব লোড হিসাব করা হয় । ৩. উইন্ড লোড: কাঠামোর উপর বাতাসের যে গতিবেগ প্রভাবিত হয় তাই উন্ড লোড। ৪. মাটির চাপঃ কাঠামোর উপর মাটির চাপ অনুভুত হওয়া । ৫. পানির চাপঃ যখন কোন ভিত্তি পানি তলের নিচে অবস্থিত থাকে, তখন পানি ঐ ভিত্তিকে আনুভূমিক ও উর্দ্ধমুখী চাপ প্রয়োগ করে । এটাই পানির চাপ । ৬. ভূকম্পন লোডঃ ভূ-কম্পন জনিত কারনে সৃষ্ট বল সাধারনত ভিত্তিতে উলম্ব নিচের দিকে বা মোচড়ানোভাবে যে কোন দিকে কাজ করে । ৭. তুষার লোডঃ শীত প্রধান দেশে সমতল পৃষ্ঠে বা ছাদে প্রচন্ড বরফ পড়ে । তাই এসব দেশে এই লোডেরও...

জলছাদ কি ? কেন করবেন ? কিভাবে করবেন ... বিস্তারিত >>>>

# জলছাদ  : Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদের উপর চুন, সুরকি ও খোঁয়ার সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে। # প্রয়োজনীয়তাঃ বাড়ির ছাদের উপর বৃষ্টির পানি জমা হলে পানি চুইয়ে ছাদের রডকে মরিচা ধরাতে পারে এ জন্য জলছাদ দেয়া হয়।এছাড়াও >> ছাদ আর্দ্রতামুক্ত রাখা। >> রৌদ্রের তাপের হাত থেকে গৃহবাসীকে রক্ষা করা। >> প্রচন্ড রৌদ্রতাপে মূল ছাদকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা। # তৈরির_পদ্ধতিঃ জলছাদ নির্মাণের জন্য প্রথমে খোয়া, সুরকি ও চুন প্রয়োজমত মিশিয়ে নিতে হয়। ইটের খোয়া তৈরি করতে হয় যার মাপ ০.৫ ইঞ্চি পর্যন্ত। খোয়াগুলো প্রথমে ১ ফুট করে বিছিয়ে এর উপর আলাদাভাবে তৈরি করা চুন ও সুরকির মিশ্রণ মেশানো হয়। তারপর বেলচা দিয়ে উল্টে-পাল্টে মিশ্রনের উপাদানগুলোকে ভালোভাবে মেশানো হয়। এরপর পাইপ দিয়ে মিশ্রণের উপর প্রয়োজনীয় পানি দেয়া হয় এবং একই সাথে বেলচা দিয়ে উল্টে দিতে হয়। দৈনিক সকল বিকাল মোট দু’বার করে মসলা কাটার এ ব্যবস্থা ক্রমাগত পাঁচ বা সাত দিন করে মিশ্রণকে ...

আসুন ছাদে রডের পরিমাণ নির্ণয় করি

Image
আসুন ছাদে রডের পরিমাণ নির্ণয় করি... মনেকরি, ছাদের ক্ষেত্রফল 1000 বর্গফুট পুরত্ব ধরি 5" এবং ছাদে মোট কংক্রিটের 1% or 1.5% or 2% ধরা হয়.. !! আমরা 1.5% ধরি. . সূত্র হচ্ছে, ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক ওজন = উত্তর (কেজি). . সুতরাং, আমরা পাই, 1000×(5÷12)×(1.5÷100)×222 =1387.50 কেজি. এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে... 1.5% = (1.5÷100) আর, লোহার একক ওজন 222 kg/cft . সুতরাং 1000 sft ছাদ ঢালাইয়ে লোহা প্রয়োজন 1387.50 কেজি. .................

ফ্ল্যাট স্ল্যাব নিয়ে কিছু কথা

Image
ফ্ল্যাট_স্ল্যাব ফ্ল্যাট_স্ল্যাব বলতে কী বুঝায় ? ACI কোন অনুযায়ী ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের শর্ত কী কী ? যে সমস্ত স্ল্যাব কোন প্রকার বিম বা গার্ডারের উপর অবস্থান না করে সরাসরি কলামের উপর স্থাপন করা হয়, সে সমস্ত স্ল্যাবকে ফ্ল্যাট স্ল্যাব বলে । সাধারণত যে সমস্ত স্ল্যাব প্রায় বর্গাকৃতি এবং যার প্রস্থের মান অপেক্ষা দৈর্ঘের মান 1.33 গুন-এর বেশি হয় না, সে সমস্ত ক্ষেত্রে ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করা হয় ।

পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর

Image
পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর: --------------------------------------------- ০১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?  উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।  ০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি? উ: ট্রিমি পাইপ ০৩। ট্রিমি পাইপের ডায়া কত? উ: ৬" থেকে ৭" ০৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে? উ: কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে। ০৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে? উ: প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে। ০৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত? উ: পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/ singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে। ০৭। ...